← মূল পাতায় ফিরুন

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৩ আগস্ট ২০২৬

আমরা কী তথ্য নিই

অ্যাকাউন্ট খোলার সময় শুধু তিনটি জিনিস: আপনার নাম, হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি পাসওয়ার্ড। ইমেইল দেওয়া ঐচ্ছিক — না দিলেও অ্যাকাউন্ট খোলা যায়।

এছাড়া আপনি কোন আয়াত কখন দেখেছেন সেই হিসাব রাখা হয়, যাতে কোন অংশ বেশি পড়া হচ্ছে তা বোঝা যায় এবং কেউ স্বয়ংক্রিয়ভাবে পুরো বই নামিয়ে নিতে না পারে।

পাসওয়ার্ড ও নিরাপত্তা

আপনার পাসওয়ার্ড এনক্রিপ্ট (bcrypt) করে রাখা হয় — আমরাও সেটি পড়তে পারি না। ওয়েবসাইটের সব যোগাযোগ HTTPS দিয়ে সুরক্ষিত।

আপনার আইপি ঠিকানা সরাসরি সংরক্ষণ করা হয় না। শুধু একটি অপরিবর্তনীয় সংকেত (hash) রাখা হয়, যাতে অস্বাভাবিক কার্যকলাপ ঠেকানো যায় কিন্তু আপনার অবস্থান জানা না যায়।

আমরা কী করি না

  • আপনার নম্বর বা ইমেইল কারো কাছে বিক্রি বা হস্তান্তর করি না
  • কোনো বিজ্ঞাপন সংস্থার ট্র্যাকিং কোড বসানো নেই
  • আপনার অনুমতি ছাড়া প্রচারমূলক বার্তা পাঠাই না
  • ফেসবুক বা গুগলের সাথে আপনার তথ্য মেলাই না

নম্বরটি কেন নেওয়া হয়

দুটি কারণে — এক, এটিই আপনার লগইনের পরিচয়; ইমেইলের চেয়ে এটি মনে রাখা সহজ। দুই, অ্যাপে গুরুত্বপূর্ণ পরিবর্তন এলে (যেমন নতুন পারা যুক্ত হলে) আপনাকে জানাতে পারি। বিরক্তিকর বার্তা পাঠানো হবে না।

প্রোফাইল ও পাঠকদের রিভিউ

আপনি চাইলে প্রোফাইলে ছবি ও ঠিকানা যোগ করতে পারেন। এগুলো দেওয়া বাধ্যতামূলক নয়, আর যেকোনো সময় বদলানো বা সরিয়ে ফেলা যায়। ঠিকানা কখনো প্রকাশ করা হয় না — সেটি কেবল আপনি ও অ্যাডমিন দেখতে পান।

আপনি যদি অ্যাপ সম্পর্কে মতামত (রিভিউ) লেখেন, তবে সেটি “পাঠকদের রিভিউ” পাতায় সবার জন্য প্রকাশিত হয় — আপনার নাম ও প্রোফাইল ছবিসহ। মতামত লেখা সম্পূর্ণ ঐচ্ছিক; না লিখলে আপনার নাম বা ছবি কোথাও প্রকাশ পাবে না। লেখার পরও যেকোনো সময় প্রোফাইল থেকে নিজের মতামত মুছে ফেলতে পারবেন

হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেইল কখনো, কোথাও প্রকাশ করা হয় না — রিভিউতেও নয়। অনুপযুক্ত মতামত অ্যাডমিন সরিয়ে দিতে পারেন।

শিশু ও ছাত্রছাত্রী

অ্যাপটি পড়ার জন্য, কোনো লাইভ ক্লাস বা ব্যক্তিগত যোগাযোগের ব্যবস্থা এখানে নেই। ব্যবহারকারীর নাম বা ছবি বিজ্ঞাপন বা প্রচারে ব্যবহার করা হয় না — কেবল তিনি নিজে রিভিউ লিখলে সেটি তাঁর নাম ও ছবিসহ “পাঠকদের রিভিউ” পাতায় দেখা যায়।

আপনার অধিকার

যেকোনো সময় অ্যাকাউন্ট ও সব তথ্য মুছে ফেলতে বলতে পারেন — নিচের ঠিকানায় জানালে সাত দিনের মধ্যে মুছে দেওয়া হবে। কী কী তথ্য রাখা আছে তার তালিকাও চাইতে পারেন।

যোগাযোগ

আবু শাহামা হাবীবুল্লাহ মিসবাহ — মারকাযুন নূর মাদরাসা
facebook.com/abusahama.com.bd

নীতিতে পরিবর্তন এলে এই পাতায় তারিখসহ জানানো হবে।